
Bangladesh’s first Test in neutral venue and Afghanistan series updates
আফগানিস্তান টেস্টের আগে সুখবর
- Bangladesh to play first Test in neutral venue against Afghanistan
- Captain Najmul Hossain Shanto rejoins team after missing Asian Games due to illness
- Bangladesh preparing specifically for Afghanistan’s spinners
- Players like Khaled Ahmed are preparing for the Afghanistan series
Timeline
- Oct 3Shanto’s return and preparation to join the team confirmed · 1 article
- Oct 101 new article: লাঞ্চের আগে সেই আতালকে ফেরালেন হাসানই
- Oct 121 new article: ‘অস্ট্রেলিয়াকে হারিয়েই বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে, কেন তারা এত শক্তিশালী’
- Oct 142 new articles: বাংলাদেশের বিপক্ষে সময় নষ্ট করার শাস্তি পেলেন আফগান ক্রিকেটার
- Oct 151 new article: বাংলাদেশ ম্যাচের পর আফগান ক্রিকেটারের শাস্তি
Why it's trending
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম নিরপেক্ষ মাঠে টেস্ট খেলার প্রস্তুতি ও শান্তের ফিরে আসা নিয়ে আলোচনা চলছে।
At a glance: how the outlets covered it
Bangladesh will play its first Test match on a neutral venue against Afghanistan. Captain Shant is joining the team in Abu Dhabi. Reports discuss Bangladesh’s preparation against Afghanistan’s spinners and their series standings.
Written by AI from the outlets' headlines and excerpts. Not an assessment of any outlet. Each one's reports are below.
Topic velocity
Each bar is the number of articles published on this topic in that period. Hover or tap a bar for the count and time.
Reports by outlet
বাংলাদেশের বিপক্ষে সময় নষ্ট করার শাস্তি পেলেন আফগান ক্রিকেটার
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে মাঠের আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের ব্যাটার আফসার জাজাই। আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভাঙার অপরাধে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তার আচরণবিধিতে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে আজ মুখোমুখি বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই প্রথম নিরপেক্ষ কোনও ভেন্যুতে টেস্ট খেলতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আত্মবিশ্বাস নিয়েই আজ আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ এখন ৪ নম্বরে অবস্থান করছে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই কন্ডিশনে টেস্ট জিতে ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর দল। লাল বলের ক্রিকেটে এবার শান্তদের প্রতিপক্ষ আফগানিস্তান।
আফগানিস্তান টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে বাংলাদেশ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যোগ দিতে যাচ্ছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সোমবার তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অসুস্থতার কারণে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস থেকে দেশে ফিরে এসেছিলেন শান্ত।
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
ইংল্যান্ডের ঠান্ডা থেকে সংযুক্ত আরব আমিরাতের গরম। সব মিলে পরিবেশ বদলেছে, কিন্তু খালেদ আহমেদের লক্ষ্য বদলায়নি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুর্দান্ত সময় কাটিয়ে এবার আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশের এই পেসার।
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশ। জ্বরের কারণে এশিয়ান গেমসে খেলতে না পারা টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবার আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে নিয়ম ভেঙে বিপাকে আফগান ক্রিকেটার
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে মাঠের আম্পায়ারদের নির্দেশ অমান্য করে শাস্তির মুখে পড়েছেন আফগানিস্তানের ব্যাটার আফসার জাজাই। দ্বাদশ খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালনের সময় তার আচরণে অসন্তুষ্ট হয়ে ব্যবস্থা নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আবুধাবিতে আফগানদের বিপক্ষে যেমন হবে বাংলাদেশের একাদশ
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হতে যাওয়া টেস্টে ঐতিহাসিক এক অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে টাইগাররা।
বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট কোথায় দেখবেন?
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের সাফল্যের পর এবার সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হতে যাচ্ছে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি।
কাল শুরু বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট, পরিসংখ্যানে কে এগিয়ে
বাংলাদেশের ক্রিকেটে যোগ হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। এত দিন দেশের বাইরে টেস্ট খেললেও নিরপেক্ষ ভেন্যুতে লাল বলের ক্রিকেটে নামা হয়নি বাংলাদেশের। সেই অপেক্ষার অবসান হচ্ছে আবুধাবিতে। আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া টেস্টে প্রথমবারের মতো নিরপেক্ষ মাঠে খেলবে বাংলাদেশ।
আবুধাবির গরমে মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ: ফিল সিমন্স
একদিন পরেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতিহাসে এই প্রথমবার আরব আমিরাতের মাটিতে টেস্ট খেলবে টাইগাররা। তবে ম্যাচটির আগে দলের প্রস্তুতি ও কন্ডিশন নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে সাদমানের আফসোস
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিনে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। আর উদ্বোধনী জুটিতেই ১২৪ রান সংগ্রহ করেন দুই ওপেনার।
২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তান টেস্টে শান্তকে নিয়ে শঙ্কা নেই
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
ইংল্যান্ড মাতানো খালেদের চোখ এখন আফগানিস্তান সিরিজে
লাঞ্চের আগে সেই আতালকে ফেরালেন হাসানই
ইনিংসের শুরুর দিকে সিদ্ধান্তের গোলমালে জীবন পাওয়া সেই সাদিকউল্লাহ আতালের উইকেটটা নিলেন হাসান মাহমুদই। স্লিপে তার ক্যাচটা নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে আফগানদের এই একটা উইকেটই নিতে পেরেছে বাংলাদেশ।
'সংক্ষিপ্ত ফরম্যাটের চেয়ে বেশি টেস্ট ক্রিকেট খেলতে চাই', আবুধাবিতে শান্ত
আজকাল আমরা যদি সব প্রতিপক্ষের বিরুদ্ধে আরও বেশি ম্যাচ ও সিরিজ খেলি, তবে এই আকর্ষণ একই থাকবে।
আফগান স্পিনারদের নিয়ে সতর্ক বাংলাদেশ
দুবাই থেকে আবুধাবিতে পৌছে সেখানে আজ প্রথমদিনের মতো অনুশীলন করে বাংলাদেশ দল। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের আগে আফগানিস্তানের স্পিনারদের সামলাতে আলাদা প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আফগান টেস্টের প্রস্তুতি কেমন হলো বাংলাদেশের
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে দুবাইয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ ম্যাচের পর আফগান ক্রিকেটারের শাস্তি
বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য ড্রয়ের পর দুঃসংবাদ পেয়েছে আফগানিস্তান। এক আফগান ক্রিকেটারকে কঠিন শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁর নামের পাশে জুটেছে এক ডিমেরিট পয়েন্ট।
‘অস্ট্রেলিয়াকে হারিয়েই বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে, কেন তারা এত শক্তিশালী’
মুমিনুল হক চার মারার পর নাজমুল হোসেন শান্তর হুংকার। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেলফি তোলেন মেহেদী হাসান মিরাজ। ঘটনা যে গত আগস্টে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয় নিয়ে বলা, সেটা বুঝতেই পেরেছেন। রমিজ রাজার মতে অস্ট্রেলিয়াকে তাদের ডেরায় হারিয়ে ক্রিকেট বিশ্বে বার্তা দিয়েছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুই দলের একাদশ বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।
র্যাঙ্কিংয়ে না থাকা আফগানিস্তানও কেন বাংলাদেশের চ্যালেঞ্জ
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে কাছের স্মৃতি কী? উত্তরে কারও যদি ডারউইন টেস্টের কথা মনে পড়ে, তাঁকে দায় দেওয়ার সুযোগ নেই। অস্ট্রেলিয়াকে হারানোর ওই স্মৃতি সব সময়ই জ্বলজ্বল করবে বাংলাদেশের ক্রিকেটে।
আফগানিস্তান টেস্টের আগে এশিয়াড ফেরত ক্রিকেটারদের নিয়ে চিন্তায় সিমন্স
দুই দিন পরই আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই প্রথম সংযুক্ত আরব আমিরাতে টেস্ট খেলবে তারা। এই ম্যাচ খেলতে জাতীয় দলের ক্রিকেটাররা গেছেন দুই ভাগে। দেশ থেকে ১ অক্টোবর যান কয়েকজন ক্রিকেটার। বাকি ক্রিকেটাররা আইচি-নাগোয়া এশিয়ান গেমস শেষ করে জাপান থেকে সরাসরি গেছেন আবুধাবিতে।
Tanzid provides Bangladesh solid start
Riding on a blistering 71-ball 83, Bangladesh kick-started one-off Test against Afghanistan in style, reaching 134-1 at lunch on Day 1 at Sheikh Abu Jayed Stadium in Abu Dhabi, UAE today, Friday.
Bangladesh opt to bat after winning toss against Afghanistan in Abu Dhabi Test
Bangladesh captain Najmul Hossain Shanto won the toss and elected to bat against Afghanistan in the one-off Test at the Sheikh Zayed Cricket Stadium in Abu Dhabi on Friday.
Discussion · 0
Sign in to comment or report. Everyone can read the discussion.
No comments yet.