
কুমিল্লায় কিশোর গ্যাং নেতা রতন গ্রেপ্তার
চলমান ঘটনাপ্রবাহের অংশ
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযান
এই ঘটনাপ্রবাহের অন্য খবর
- কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযান৩ অক্টোবর
- কুমিল্লা নগরের একটি এলাকায় অভিযান চালিয়ে রতনকে গ্রেপ্তার করা হয়েছে
- তাঁর বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে
- সহযোগী সাইফুল ইসলামও গ্রেপ্তার হয়েছেন
- গ্রুপটি ‘আর স্কোয়াড’ বা ‘রতন গ্রুপ’ নামে পরিচিত
সময়রেখা
- ৩ অক্টোবরপ্রথম খবর, যুগান্তর: ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস
- ৪ অক্টোবর১টি নতুন খবর, যোগ দিয়েছে দেশ রূপান্তর: কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ৪
- ৫ অক্টোবর৬টি নতুন খবর, যোগ দিয়েছে একাত্তর টিভি, চ্যানেল ২৪: কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের পাঁচ মূলহোতা গ্রেপ্তার
কেন আলোচনায়
কুমিল্লায় কিশোর গ্যাং সংঘর্ষ, অস্ত্রের মহড়া ও হত্যাচেষ্টার ঘটনাগুলির সাথে ‘রতন গ্রুপ’-এর নাম জড়িত থাকায় গ্রেপ্তারটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
টপিকের গতি
প্রতিটি স্তম্ভ = ওই সময়ে এই টপিকে প্রকাশিত খবরের সংখ্যা। মাউস রাখলে বা ট্যাপ করলে সংখ্যা ও সময় দেখা যাবে।
উৎস অনুযায়ী খবর
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের পাঁচ ‘মূল হোতা’ পুলিশের হেফাজতে
কুমিল্লায় তিনটি কিশোর গ্যাং চক্রের পাঁচ মূল হোতাকে আইনের আওতায় এনেছে পুলিশ। ৪ অক্টোবর পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লায় কিশোর গ্যাং ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘১২০৭’ ও ‘পিএক্স ১০’–এর শীর্ষ পাঁচজন গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত অভিযোগে পাঁচ কিশোর ও তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা তিনটি গ্যাংয়ের মূলহোতা। গতকাল রোববার পৃথক অভিযানে কুমিল্লা নগর, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার আতঙ্ক ‘আর স্কোয়াড’, রতনের গ্রেপ্তারে কি থামবে কিশোর গ্যাং
একটি হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরে আলোচনায় আসে কিশোর গ্যাং ‘আর স্কোয়াড’ বা ‘রতন গ্রুপ’। এরপর সংঘর্ষ, প্রকাশ্য অস্ত্রের মহড়া, হত্যাচেষ্টার অভিযোগ—বছরের পর বছর বিভিন্ন ঘটনায় একই নাম ফিরে এসেছে। গ্রুপটির প্রধান হিসেবে পরিচিত ইমরান হোসেন ওরফে রতন একাধিকবার গ্রেপ্তার হয়েছেন।
কুমিল্লায় কিশোর গ্যাং: রতনের পাশাপাশি ‘পয়েন্ট সাব্বির’ ও ‘কিং মেকার’ গ্রেপ্তার
কুমিল্লা নগরের আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াডের’ প্রধান হিসেবে পরিচিত ইমরান হোসেন ওরফে রতনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই অভিযানে তাঁর সহযোগী ও ‘আর স্কোয়াডের’ ডান হাত হিসেবে পরিচিত সাইফুল ইসলামকেও (২০) গ্রেপ্তার করা হয়েছে।
অস্ত্র, সংঘর্ষ ও চাঁদাবাজি: অবশেষে ধরা পড়ল কিশোর গ্যাং 'রতন গ্রুপ' প্রধান
কুমিল্লায় আলোচিত কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান ইমরান হোসেন ওরফে রতনকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁর বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা।
কুমিল্লায় আলোচিত কিশোর গ্যাং নেতা রতন গ্রেপ্তার
কুমিল্লা নগরের আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ (আর স্কোয়াড)’-এর প্রধান ইমরান হোসেন ওরফে রতনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার রাতে নগরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের একাধিক কর্মকর্তা আজ শনিবার সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার
কুমিল্লায় `কিশোর গ্যাংবিরোধী' বিশেষ অভিযান চালিয়ে তিন গ্যাংয়ের ‘পাঁচ সক্রিয় সদস্য’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ৪
কুমিল্লা নগরের আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ আর স্কোয়াডের প্রধান ইমরান হোসেন ওরফে রতনকে (১৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাতে নগরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আলোচনা · ০
মন্তব্য করতে বা রিপোর্ট জানাতে সাইন ইন করুন। সবাই মন্তব্য পড়তে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই।